ইউরো অনকোলজি বলতে বোঝায়—মূত্রতন্ত্র (urinary system) ও পুরুষ প্রজননতন্ত্রের (male reproductive system) বিভিন্ন ধরনের ক্যানসার বা টিউমারের নির্ণয়, চিকিৎসা ও গবেষণা বিষয়ক চিকিৎসাবিজ্ঞান।
এই শাখায় যেসব অঙ্গের ক্যানসার নিয়ে কাজ করা হয় সেগুলোর মধ্যে রয়েছে:
- কিডনি (বৃক্ক)
- ইউরেটার (বৃক্ক থেকে মূত্রাশয়ে যাওয়ার নালি)
- ব্লাডার (মূত্রাশয়)
- ইউরেথ্রা (মূত্রবাহী নালি)
- প্রোস্টেট গ্রন্থি
- টেস্টিস (শুক্রাশয়)
- পেনাইল (লিঙ্গ) ক্যানসার
মূত্রতন্ত্রের টিউমার ও ক্যান্সার এর রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। বেশিরভাগ রোগীর অপারেশনের প্রয়োজন হয়।
কিডনী, ইউরেটার, মুত্রথলি, মুত্রনালী ও অন্ডকোষের টিউমার তথা ক্যান্সার রোগ নির্নয় ও চিকিৎসায় রয়েছে আমাদের দক্ষ সার্জন ও অভিজ্ঞ অপারেশন টীম।
অপারেশনসমূহঃ
TURBT, Radical Nephrectomy, Radical Nephro-Ureterectomy, Radical cystectomy, Radical Orchidectomy