·কিডনি ও মুত্রতন্ত্রের পাথর (Urolithiasis)
কিডনী পাথর, মুত্রথলির পাথর, মুত্রনালীর পাথর পেট না কেটে অত্যাধুনিক জার্মানীর মেশিন ও লেজারের সাহায্য অপসারন করা হয়। এই পদ্ধতিতে পাথর থেকে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। স্বল্প সময় হাসপাতালে থাকতে হয় এবং রোগী অতি দ্রুত স্বাভাবিক কাজে ফিরে যেতে পারে বলে বিশ্বজুড়ে এই অপারেশনগুলোর জনপ্রিয়তা অনেক বেশি। দক্ষ সার্জন, প্রশিক্ষিত টীম আর অত্যাধুনিক যন্ত্রপাতির […]
কিডনি, মুত্রনালি, মুত্রথলি, অণ্ডকোষের ক্যান্সার (Uro-oncology)
ইউরো অনকোলজি বলতে বোঝায়—মূত্রতন্ত্র (urinary system) ও পুরুষ প্রজননতন্ত্রের (male reproductive system) বিভিন্ন ধরনের ক্যানসার বা টিউমারের নির্ণয়, চিকিৎসা ও গবেষণা বিষয়ক চিকিৎসাবিজ্ঞান। এই শাখায় যেসব অঙ্গের ক্যানসার নিয়ে কাজ করা হয় সেগুলোর মধ্যে রয়েছে: কিডনি (বৃক্ক) ইউরেটার (বৃক্ক থেকে মূত্রাশয়ে যাওয়ার নালি) ব্লাডার (মূত্রাশয়) ইউরেথ্রা (মূত্রবাহী নালি) প্রোস্টেট গ্রন্থি টেস্টিস (শুক্রাশয়) পেনাইল (লিঙ্গ) […]
মুত্রনালির সংকীর্ণতা ও প্রস্রাব বাধাগ্রস্ত হওয়া (Stricture Utethra)
সংকীর্ণ মুত্রনালী বা স্ট্রিকচার ইউরেথ্রা রোগীর প্রস্রাব করতে সমস্য হয়, প্রস্রাব সম্পূর্ণরূপে হয়না। প্রস্রাব জমে থাকার কারনে প্রস্রাবের ইনফেকশন এমনকি কিডনী বিকল হতে পারে। অপারেশনঃ OIU, BMG Urethroplasty, Anastomotic urethroplasty etc
পুরুষের যৌন দুর্বলতা ও বন্ধাত্ব (Andrology)
যৌন দুর্বলতা ও বন্ধাত্ব চিকিৎসায় বেশিরভাগ রোগী ভুলবসত চর্মযৌনরোগ ডাক্তারের কাছে গিয়ে থাকেন। যৌন সমস্যা বা যৌন দূর্বলতা ও বন্ধাত্ব সমাধানে এন্ড্রোলজিস্ট তথা ইউরোলজিস্ট একমাত্র চিকিৎসক যিনি আপনাকে সহযোগীতা করতে পারেন। আমরা সময় নিয়ে রোগীর সমস্যা পর্যালোচনা করে সঠিক সমাধান দিয়ে থাকি।
বাচ্চাদের কিডনি, মুত্রনালি ও অণ্ডকোষের জন্মগত সমস্যা (Paediatric Urology)-
বাচ্চাদের কিডনি, মুত্রনালি ও অণ্ডকোষের জন্মগত সমস্যার মধ্যে রয়েছে কিডনীর মুখে ব্লক (PUJ Obstruction), ডাবল কিডনী নালী (Duplex ureter), মুত্রলানী ও মুত্রথলির সংযোগস্থলে ব্লক (VUJ Obstruction). প্রসাবের রাস্তায় পর্দা ( PUV), হাইপোসপেডিয়াস, ফাইমোসিস, ইপিসপেডিয়াস, অন্ডকোষ থলিতে না থাকা (undescended testis) , জন্মগত হার্নিয়া ইত্যাদি। অপারেশনঃ Pyeloplasty, urethroplasty, PUV fulguration, Uretero- neocystostomy, orchidopaxy, Herniotomy etc
মহিলাদের প্রস্রাবের সমস্যা (Female urology)
ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে জ্বালাপোড়া, হাচি কাশির সময় প্রস্রাব ঝরা, গাইনী অপারেশনের পর প্রস্রাব ঝরা (VVF) ইত্যাদি রোগীদের চিকিৎসা ও অপারেশন করে থাকি।
·বার্ধক্য জনিত প্রস্টেট বৃদ্ধি ও প্রস্টেট ক্যান্সার
বয়স বৃদ্ধির সাথে সাথে পুরুষের প্রস্টেট নামক গ্রন্থি বৃদ্ধি পায়। প্রস্রাবের নালীঘিরে থাকে বলে এতে প্রস্রাব অনেক সরু হয় কিংবা বন্ধ হয়ে যায়। ওষুধ দিয়ে চিকিৎসা করলেই বেশিরভাগ রোগী সুস্থ থাকে। কখনও কখনও এই রোগে অপারেশনের প্রয়োজন হয়। পূর্বে পেট কেটে এই অপারেশন করা হলেও এখন এই অপারেশনে পেট কাটার প্রয়োজন হয় না।
Hello world!
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!